জেলার খবর

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় তীব্র স্রোতের কারণে সৃষ্টি ঘূর্ণাবর্তের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের প্রতিকূলে টিকতে না পেরে যানবাহন নিয়ে বার বার ঘাটে ফিরে আসছে ফেরিগুলো।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে পদ্মা নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। স্রোতের গতির চেয়ে ফেরির গতি কম হওয়ায় ফেরিগুলো স্রোতের প্রতিকূলে টিকতে পারছে না। পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। এসব পয়েন্ট দিয়ে চলাচলের সময় ফেরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিকূল পরিস্থিতিতে অনেক ফেরি যানবাহন নিয়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ফিরে আসছে। এখন কেবলমাত্র উচ্চ-গতি সম্পন্ন ফেরিগুলোই চলাচল করছে। এতে ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে বসে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ