জেলার খবর

সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

টাঙ্গাইল, বগুড়া ও যশোরে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা সকলেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, টাঙ্গাইলে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আফজাল হোসেন নামের শীর্ষ মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। ভোর পাঁচটার দিকে সদর উপজেলার বেগুনটাল গ্রামে অভিযানে র্যাবের সঙ্গে মাদকব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে আফজাল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া শহরের ভাটকান্দী ব্রিজের পূর্ব পাশে মাদকব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষে শীর্ষ মাদকব্যবসায়ী পুতু সরকার নিহত হয়েছেন।

আর যশোরের চৌগাছায় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে রতন হোসেন নামে এক যুবক নিহত হন। রতনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ কয়েকটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ