জেলার খবর

উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে অটোরিকশায় চাপা, নিহত ৪

 উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে অটোরিকশায় চাপা
উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে অটোরিকশায় চাপা

কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে অটোরিকশার ওপর পড়ে চার জনের মৃত্যু হয়েছে।

এ দুঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান,সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ট্রানজিট পয়েন্টে বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে অটোরিকশার ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা টুটুল বলেন, বাঁশবোঝাই ট্রাকটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটো অটোরিকশা ও কয়েকটি রিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ