কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রামুর হিমছড়ি এলাকায় বৃহস্পতিবার সড়কের তিন নম্বর ব্রিজ এলাকায় বিজিবি ও র্যািবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি প্রাইভেটকার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ থেকে ফেরার পথে বিজিবি ও র্যানবের তল্লাশি চৌকি থেকে তাদের দাঁড়াতে সংকেত দেয়া হয়।
তবে কিছু বুঝে ওঠার আগেই কারে থাকা লোকজন বিজিবি ও র্যানব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তারা দাঁড়িয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে তাদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।