নরসিংদী ও কুমিল্লার চৌদ্দগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় শনিবার ৭ জন মারা গেছেন।
এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান বলেন, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার গাংপাড় এলাকায় এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়।
এতে ১৪ জন আহত হন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে নেয়া হয়।
পরে সদর হাসপাতালে দুই জন ও জেলা হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।
এদিকে, রাত ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকামুখী ফরিদপুর এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়— এতে বাসটির চালক ও হেল্পারসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
নিহতরা হলেন- স্বপন কুমার সূত্রধর ও আসাদ মল্লিক।