নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে বন্দরের মদনগঞ্জ-ঢাকা সড়কের লক্ষণখোলা এলাকায় দুই নৈশপ্রহরীকে হত্যা করেছে ব্যাটারি বিক্রির তিনটি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
ডাকাতদল দুই নৈশপ্রহরীর মাথায় আঘাত করে, হত্যার পর দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়।
নিহতরা হলেন- রায়হান উদ্দিন ও আব্দুল মোতালেব।
দোকান তিনটি থেকে প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন মালিকপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: