রংপুরে বাসচাপায় রোববার অটোরিকশার তিন যাত্রী মারা গেছেন।
সকালে নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জন।
তারা হলেন— সাজু মিয়া ও চান্দ মিয়া। তাদের বাড়ি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামে। আর দুজনের পরিচয় জানান চেষ্টা চলছে।
রংপুর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দু'জনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস সকালে রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। আহত হয় সাত জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।