জেলার খবর

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৫

কক্সবাজারে পাহাড় ধস
কক্সবাজারে পাহাড় ধস

ভারী বর্ষণে কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনায় ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে বুধবার পাহাড় ধসে চার ভাই-বোনসহ ৫ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, জামাল হোসেনের চার সন্তান আব্দুল হাই (৮), খাইরুন্নেছা (৬), কাফিয়া (১০) ও মর্জিয়া আক্তার (১৫)। একই ঘটনায় তাদের মাও গুরুতর আহত হয়েছেন। রামুতে পাহাড় ধসে জাগির হোসেনের ছেলে মোরশেদ আলম (৬) নিহত হয়েছে। আর এমসয় জাগির হোসেনও আহত হয়েছেন। হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কক্সবাজার শহরের বাঁচামিয়া ঘোনায় ৪ জন ও রামুর দক্ষিণ মিঠাছড়িতে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, গত দুইদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ভূমি ধস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। সাগর উত্তাল রয়েছে

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ