জেলার খবর

ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিকের এএসআই নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনের সময় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনের সময় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালনের সময় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের এএসআই মারা গেছেন।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শিবু মার্কেট থেকে ফতুল্লা পোস্ট অফিস রোডে একটি কাভার্ডভ্যান উল্টো পথে আসছিলো। এ সময় ট্রাফিক পুলিশের এসআই আবুল কালাম আজাদ সিগন্যাল দিয়ে ভ্যানটিকে থামার নির্দেশ দেন। কিন্তু বেপরোয়াভাবে আসা কাভার্ড ভ্যানটি আবুল কালাম আজাদকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘাতক চালক ও কাভার্ড ভ্যানটিকে লিংক রোডের জালকুঁড়ি এলাকার পুলিশ চেকপোস্টে আটক করা হয়েছে।

আবুল কালাম আজাদ গত চার বছর ধরে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ