বরগুনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
জেলার আমতলি থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলি–কুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে।
তারা হলেন: আমতলি উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলি উপজেলার বগি গ্রামের সানু হাওলাদার (৪০) ও একই গ্রামের চান মিয়া (৫৫)।
নিহত অন্যদের মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু ও দুই পুরুষ যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে।
ওসি জানান, ওই শিশুটির মা ফাহিমা আক্তারসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: