কুমিল্লার চান্দিনায় শনিবার কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন।
হাইওয়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চান্দিনার আয়শা কারখানার কয়েকজন শ্রমিক বৃষ্টিতে আটকা পড়ে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরীতলায় একটি দোকানের পাশে দাঁড়ান।
এ সময় সেখান দিয়ে যাওয়া একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটিতে গিয়ে ধাক্কা খায়। এতে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এতে আহত হন দুই শ্রমিক।
তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: