সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী কামরান-আরিফ দু’জনেই নগরের উন্নয়ন করেছে দু’জনেই ভালো প্রার্থী— তবে আমি নৌকা মার্কায়ই ভোট দিয়েছি বলে অভিমত ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার ১০টা ৫৫ মিনিটে নগরের দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন অর্থমন্ত্রী।
সিসিক নির্বাচনে ভোট দেয়ার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পাশাপাশি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীরও প্রশংসা করেছেন তিনি।
এ সময় তিনি বলেন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে এভাবেই চলতে থাকুক সারাদিন।
এসময় দিবা রানি নামে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ অর্থমন্ত্রী বলেন, এই শহরে একটা গুণ্ডি আছে, দিবা রানি গুণ্ডি, আনারস প্রতীকের, সে যেন জিততে না পারে।
ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুহিত বলেন, যোগ্য এজেন্ট তো তারা দিতেই পারেনি, তাহলে বের করে দেয়ার কথা আসছে কেন?