জেলার খবর

ছোট শিক্ষার্থীরা সুপার হিরো, তবে সরকার ভিলেন নয়: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

গণপরিবহনের অনিয়ম দেখিয়ে দেয়ার মাধ্যমে আন্দোলনরত ছোট ছোট শিক্ষার্থীরা সুপার হিরোতে পরিণত হয়েছে-তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তাদের ৯ দফা দাবি সরকার মেনে নিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বলে জানান ইনু।

তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে, কেননা বাকি কাজটুকু সরকার করবে। আপনারা যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে।

বিএনপির সরকারের পদত্যাগ দাবি করা প্রসঙ্গে ইনু বলেন, এই ঘটনা একজন চালক ঘটিয়েছে এর সাথে সরকারের কোনো হাত নেই। সরকার প্রথম দিনেই এর প্রদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে তারা দেশের শান্তি চায় না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে অভিমত ব্যক্ত করেন।

বিএনপিসহ যারা এই বিষয়ে 'নাক গলানোর' চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে সুতরাং নাক গলিয়ে লাভ হবে না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও জেলা জাসদ নেতা কারশেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ