যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের নারিকেল বাড়িয়া এলাকা থেকে ৬২৪টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে স্বর্ণ পাচারের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে মহিউদ্দিন নামের একজনকে আটক করে।
পরে তার শরীরে তল্লাশি করে ৬২৪ টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৭৩ কেজি এবং মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক মহিউদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: