জেলার খবর

ভিডিও ফুটেজ দেখে সাংবাদিক নির্যাতনকারীদের বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান
আসাদুজ্জামান খান

ভিডিও ফুটেজ দেখে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীক নির্দেশ দেয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকের দক্ষতা যেমন প্রয়োজন তেমনি জনগণের সচেতনতাও খুব দরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ৬ হাজার প্রাণহানি ঘটছে। যে পরিমাণ গাড়ি সড়কে আছে তার বিরাট অংশই ফিটনেসবিহীন। তাছাড়া মানুষ ট্রাফিক আইন মানতে চায় না। চালকের দক্ষতা যেমন প্রয়োজন, পাশাপাশি জনসচেতনতারও দরকার আছে।

এসময় স্থানীয় এমপি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ