জেলার খবর

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল ৮ প্রাণ

নরসিংদীতে বাসের ধাক্কা
নরসিংদীতে বাসের ধাক্কা

নরসিংদী-মুন্সিগঞ্জ-সিরাজগঞ্জ-নওগাঁ ও সাতক্ষীরায় মঙ্গলবার ৮ জন মারা গেছেন।

নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা একটি বাস। এতে শিশুসহ ৪ বরযাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন।

নিহতরা হলো: সজল (২০), স্নিগ্ধা (৫), প্রান্তিকা (৬) ও বৃষ্টি (৬)।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হাফিজ বলেন, ঢাকা থেকে মিতালী পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়।

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী একটি হাইয়েস মাইক্রোবাসের সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৪ যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৮ যাত্রী।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সিগঞ্জ: ভোর সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে কাভার্ডভ্যান ও লং ভেহিক্যালের (লম্বা লরি) মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক মো. শামিম (২৩) মারা গেছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ: সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক খাদে পড়ে শামছুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হামিদুল ইসলাম জানান, বালু ব্যবসায়ী শামছুল ট্রাকে বালু নিয়ে ঘাটিনা এলাকা থেকে মাটিকোড়ায় আসছিলেন। পথে দুবলার বিল এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ছাদে থাকা শামছুল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নওগাঁ: সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আতিক হোসেন (১৯) মারা গেছেন। আতিক মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আহসান হাবিবের ছোট ভাই।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান জানান, সকালে আতিক ফাজিল পরীক্ষা দেয়া জন্য মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। পথে মহাদেবপুর - বদলগাছী সড়কের মাতাজী মগলিশপুর নামকস্থানে আসলে মহাদেবপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান আতিক।

সাতক্ষীরা: সকাল ৭টার দিকে সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকচাপায় তিথি মনি স্বর্ণকার (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। এসময় ট্রাক ভাঙচুর ও চালককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে চালককে পুলিশের জিম্মায় নিতে গিয়ে স্থানীয়দের হাতে লাঞ্ছিত হন আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ সানা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফফারা তাসনীন ও তিনি ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ