জেলার খবর

কক্সবাজার-ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় মঙ্গলবার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান বলেন, ইয়াবার একটি বড় চালান আসছে- এ খবরে সকালে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালায় র্যা্ব। এ সময় তেলের ট্যাঙ্কবাহী একটি লরিকে থামতে বললে লরি থেকে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়লে রযাহ বও পাল্টা গুলি ছোড়ে।

ঘটনাস্থল গিয়ে নিজাম উদ্দিন ও রতন রুদ্রকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এছাড়াও তেলের ট্যাঙ্ক থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও ৪টি পিস্তল উদ্ধার করা।

পরে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, খিলগাঁও নন্দীপাড়া এলাকায় একদল সন্ত্রাসীরা জড়ো হচ্ছে খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ‍গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয় ও বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ