জেলার খবর

রাজশাহী-কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজশাহী ও কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজশাহী শহরের নওদাপাড়া বাজার এলাকায় একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহত হন ছয় জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো এক জনের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাজশাহী-নওগাঁ সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাস ও সিএনজি চালতি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ