জেলার খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর দুই পাশের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে পড়েছে শত শত যানবাহন। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা— তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কোরবানির পশুবাহী যানবাহনগুলো। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকায় পশুর বিভিন্ন শারীরিক সমস্যা, খাদ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া যানজটের পরিমাণ শুরুর দিতে কম থাকলেও পরবর্তীতে আকার দীর্ঘ হতে থাকে। এ দীর্ঘ যানজটের মধ্যে মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত ২২ কিলোমিটার এবং মুন্সিগঞ্জ জেলার অংশে ১০ কিলোমিটার যানজট লেগে আছে।

এদিকে, মেঘনা সেতুর কাছে গার্মেন্ট শ্রমিকরা কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করলে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া যানজট দীর্ঘ আকার ধারণ করেছে। মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়াও ঈদকে সামনে রেখে পণ্যবাহী যানবাহনও বেড়ে গেছে যার প্রভাবে পড়ছে সড়কে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ