জেলার খবর

মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

মহাসড়কে দীর্ঘ যানজট
মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি— ফলে ঈদে ঘরমুখো মানুষসহ হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও কোরবানীর পশুবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। এছাড়া ঢাকা-ময়মনসিংহমহাসড়কের বিভিন্ন জায়গায় খানা-খন্দ থাকায় টঙ্গী, চেরাগআলী, কলেজগেট, গাজীপুরা, বড়বাড়ি এলাকায়, বড়বাড়ি, বোর্ডবাজার ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কোরবানীর পশু নিয়ে ঢাকামুখী ব্যবসায়ীরা।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা থেকে চন্দ্রা ও আশপাশের এলাকায় ১০ কিলোমিটার যানজটে নাকাল যাত্রীরা।

হাইওয়ে পুলিশ বলছে, সড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়া এবং খাড়াজোড়া এলাকায় ট্রাক বিকল হয়ে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। চালকদের ওভারটেকিং প্রবণতার কারণেও যানজটের মাত্রা বেড়েছে- বলছে হাইওয়ে পুলিশ।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে বারপাড়া পর্যন্ত ৬ কিলোমিটার যানজট রয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ