খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৬ নেতা-কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
তিনি আরো বলেন, হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা চলছে— তবে কয়েকজনের অবস্থা গুরুতর।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, শহরে স্বনির্ভর বাজার এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।
তিনি বলেন, ইউপিডিএফের প্রসিত গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ দুই পক্ষ গোলাগুলিতে জড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সবাই ইউপিডিএফের প্রসিত বিখাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে।
নিহতদের মধ্যে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাও রয়েছেন বলে জানা গেছে।