খুনিদের সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে ভোলা সরকারি কলেজের চারটি একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক সভায় এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে—এখন তারা আবার সংলাপ চাইছে।
তোফায়েল আহমেদ বলেন, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে সেটি রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে বলেও এসময় মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: