জেলার খবর

বিএনপি জ্বালাও পোড়াও করলে দাঁতভাঙা জবাব: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি যদি গত নির্বাচনের মতো না এসে জ্বালাও পোড়াও করে তবে দাঁতভাঙা জবাব দেয়া হবে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ওটারহাট ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন ওবায়দুল কাদের। এরপর তিনি স্থানীয় লোকজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কাদের বলেন, বিএনপি যদি সন্ত্রাস-সহিংসতার আশ্রয় নেয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করব এবং দাঁতভাঙা জবাব দেয়া হবে।

তিনি আরো বলেন, নির্বাচনে আসতে বিএনপির কোনো ভয় নেই কারণ, সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কার কোনো অবকাশ নেই।

তিনি আরও বলেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফেরাও স্বস্তিদায়ক হবে।

এসময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীলের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ