জেলার খবর

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে রোববার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সরদার ভাদু শেখ (৪০) নিহত হয়েছে।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম বলেন, আন্তঃজেলা ডাকাত সরদার ভাদু শেখ তার দলবল নিয়ে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে মিটিং করছে। এ খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়লে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাত সরদার ভাদু গুলিবিদ্ধ হন এবং অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

পরে পুলিশ আহত ভাদু শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশুটার গান, একটি তাজা কার্তুজ, ৫টি গুলির খোসা ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ভাদুর বিরুদ্ধে চারটি ডাকাতি, একটি করে অস্ত্র, বিস্ফোরক ও চুরি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ