জেলার খবর

গাইবান্ধা-নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয় জন মারা গেছেন।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে রাইচমিল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দরবার সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কোচটি রাত সোয়া ১২টার দিকে রাইচমিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৈশকোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে শিশুসহ ছয় জন মারা যান।

এ সময় কোচটির পেছনের অংশ সড়কের পাশে বিদ্যুতের তারে লেগে তা খুঁটি হেলে যাওয়ায়ন পলাশবাড়ী উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাস ও ট্রাক্টরের চালক এবং তাদের সহকারীরা পলাতক রয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টর উদ্ধার করা হয়েছে।

এদিকে, নেত্রকোণারকেন্দুয়ার মাসকা এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার ৪ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।

তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ