জেলার খবর

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী মারা গেছেন।

রোববার ভোর ৪টার দিকে মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়ে।

পরে স্থানীয় লোকজন, জোরারগঞ্জ থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

হাসপাতালে নেওয়া হলে আহতদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চলাচল স্বাভাবিক হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ