জেলার খবর

সাভার-নোয়াখালিতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

সাভারে সড়ক দুর্ঘটনা
সাভারে সড়ক দুর্ঘটনা

সাভারে একটি ট্রাককে পেছন থেকে পিকআপ ভ্যানের ধাক্কার পর এর চালকসহ তিন জন মারা গেছেন।

এদিকে, নোয়াখালির সেনবাগে সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন।

সাভার মডেল থানার এসআই আজগর আলী বলেন, সোমবার ভোরে সাভারের বলিয়ারপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৪৫), ওই প্রতিষ্ঠানের কর্মচারী নুরন্নবী ও পিকআপ ভ্যানের চালক খলিলুর রহমান (৫০)।

এসআই আজগর বলেন, মীর আখতার গ্রুপের একটি পিকআপ ভ্যানে করে জহুরুল ও নুরন্নবী সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দ্রুত গতির একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ