জেলার খবর

শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে সোমবার ‘বন্দুকযুদ্ধে’ সুমন পাহাড় নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শরীয়তপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে মাদক বিক্রির টাকা ভাগাভাগি করতে মাদক ব্যবসায়ীরা ছয়গাঁও গ্রামে এক জায়গায় জড়ো হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা ছোড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

পরে একপর্যায়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখতে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ছয়টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সুমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ