জেলার খবর

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

বগুড়ারার শহরতলীর মাটিডালি এলাকায় দ্বিতীয় পাইপাসে পল্লীমঙ্গল সড়কের চারমাথায় বুধবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আপন ওরফে সিজার নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, রাতে শহরতলির মাটিডালি সেতুর কাছে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান মিয়া, ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আপন ওরফে সিজার নামে এক ডাকাতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং নিহতের পকেট থেকে অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ