জেলার খবর

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ২ জঙ্গি নিহত হয়েছে। নিহতরা প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার ঘটনায় জড়িত।

নিহতরা হলেন- কাকা ওরফে শামীম ও এখলাস।

জেলা পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের কে সি দাস রোডের শ্রীনগর পুলিশ চেকপোষ্টে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এ সময় গুলিবিনিময়ে দুই জঙ্গি নিহত হন। নিহতরা প্রকাশক বাচ্চু হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল।

গত ১১ জুন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেলে করে আসা ৪ দুবৃর্ত্তের গুলিতে নিহত হন বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু। তিনি মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক। "আমাদের বিক্রমপুর" নামের একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ