গাজীপুরের নারী ও শিশুদের সেফহোম থেকে পালিয়ে যাওয়া ১৭ জনের মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গাজীপুরের নারী ও শিশুদের সেফ হোমের জানালার গ্রিল কেটে শুক্রবার গভীর রাতে ওই ১৭ জন পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে কর্তৃপক্ষ আশপাশ থেকে ৪ জনকে আটক করে।
পরে পুলিশ টাঙ্গাইলের মির্জাপুর থেকে আরো আটজনকে আটক করে। বাকি পাঁচজনকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: