কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে সাত জন মারা গেছেন।
হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো.নুরুদ্দিন জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হারবাংইউনিয়নের বরইতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি বখকিয়া আহমেদ চৌধুরী বলেন, দুর্ঘটনার পর চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
পরে চকরিয়ার ইউনিক হাসপাতালে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এসআই নুরুদ্দিন বলেন, লেগুনাটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: