জেলার খবর

চকরিয়া-মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

চকরিয়ায় লেগুনা-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ
চকরিয়ায় লেগুনা-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের চকরিয়ায় লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে দুই কভার্ড ভ্যানের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়ার হারবাং ইনানি রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকালও চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে সাত জন মারা যান।

এদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে দুই কভার্ড ভ্যানের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর, অন্যজনের ২৫ বছরের মত বলে পুলিশের ধারণা।

হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির এসআই সোহেল সরকার বলেন, ভোরে মহাসড়কের ইউ টার্নে দুটি কভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি বলেন, একটি কভার্ড ভ্যান ইউ টার্নে দাঁড়িয়ে ছিল। অন্য কভার্ড ভ্যানটি পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। ফলে সামনের গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং চালকের সহকারী মারা যান।

পেছন থেকে ধাক্কা দেয়া কভার্ড ভ্যানটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক ভেতরে আটকা পড়েন। মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ