উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তিস্তা নদীর পানি কিছুটা কমেছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৮ সেন্টিমিটার, নুন খাওয়া পায়েন্টে ৪ সেন্টিমিটার আর ধরলার পানি সেতু পয়েন্টে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।
নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে তলিয়ে গেছে আমনসহ সবজি ক্ষেত। ঘর-বাড়ি ও রাস্তা-ঘাটে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষজন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: