জেলার খবর

সিলেটে ট্রেনে কাটাপড়ে দুই যুবক-নাটোরে বাসের ধাক্কায় পথচারী নিহত

সিলেট
সিলেট

সিলেটে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এদিকে, নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী মারা গেছেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, সিলেট রেলওয়ের আউটার সিগন্যালে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেসে চলন্ত অবস্থায় উঠার সময় দুই যুবক কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

পরে স্থানীয়দের সহায়তায় দুই যুবকের মরদেহ উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে, নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী মারা গেছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।

পুলিশ জানিয়েছে, সকাল ১১টার দিকে সদরের আহম্মেদপুর এলাকায় রাজাশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের সঙ্গে বিপরিতমুখী চাঁপাই এক্সপ্রেসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রামীণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই পথচারী বীরেন পাহানের মৃত্যু হয়।

এ ঘটনায় দুই বাসের অন্তত ১২ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ