জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন শ্রিংলা, ৩য় দফায় ত্রাণ সামগ্রী হস্তান্তর

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সেখান থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প পরিদর্শনে যান তিনি।

সেখানে ভারত থেকে আসা তৃতীয় দফার ত্রাণ সামগ্রী দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে হস্তান্তর করেন তিনি।

এ দফায় এসেছে ১০ লাখ ১০ হাজার লিটার কেরোসিন তেল ও ২০ হাজার স্টোভ। এর আগে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর প্রথম দফায় ৫৩ টন খাদ্য সামগ্রী পাঠায় ভারত।

দ্বিতীয় দফায় গত মে মাসে ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুটকি মাছ, ৬১ মেট্রিক টন শিশু খাদ্য, ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার গাম বুট পাঠায় ভারত।

গত বছরের মাঝামাঝি সময়ে মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরু করলে বাংলাদেশে আশ্রয় নেয় রহিঙ্গারা। বিভিন্ন সংস্থার হিসেবে দেশে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ