জেলার খবর

পাহাড়ি ঢল- ভারী বর্ষণে জামালপুরে বেড়েছে যমুনা নদীর পানি

পাহাড়ি ঢল- ভারী বর্ষণে জামালপুরে বেড়েছে যমুনা নদীর পানি
পাহাড়ি ঢল- ভারী বর্ষণে জামালপুরে বেড়েছে যমুনা নদীর পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি আরো বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় নদীর পানি ১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনার পানি বাড়ায় ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এসব এলাকার রোপা আমনের ক্ষেত প্লাবিত হওয়ায় হতাশ কৃষক।

এদিকে, গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘটসহ সবকটি নদ-নদীর পানি বেড়েছে।

কুড়িগ্রামে বেড়েছে ব্রহ্মপুত্রের পানি। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

এদিকে পদ্মার পানি বেড়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকট আরো তীব্র হয়েছে।

ফেরিতে অচলাবস্থা আরো বাড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ