জেলার খবর

বন্যায় গাইবান্ধার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

 বন্যায় গাইবান্ধার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বন্যায় গাইবান্ধার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

বন্যার পানি ঢুকে পড়ায় গাইবান্ধার চার উপজেলায় ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। তবে দুর্গত এলাকায় এখনো শুরু হয়নি সরকারি-বেসরকারি ত্রাণ কার্যক্রম।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জামালপুরের যমুনার পানি বেড়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রাবাহিত হচ্ছে। এতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নোয়ারপাড়া , চিনাডুলী, বেলগাছা, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে রোপা আমনের জমি।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, আগামী দুই এক দিনের মধ্যে গাইবান্ধার সব নদ-নদীর পানি কমতে শুরু করবে। ভাঙনকবলিত এলাকায় জরুরি পদক্ষেপসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রুহুল আমীন বলেন, বন্যায় গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ১৪৫০ হেক্টর জমির আমন ক্ষেত ও বীজতলাসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি কমলে এসব ফসলের কোনো ক্ষতি হবে না। তবে পানি বাড়লে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, বন্যা ও নদী ভাঙনের কবল থেকে মানুষের জানমাল রক্ষা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ