জেলার খবর

কুমিল্লা-নড়াইলে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

 কুমিল্লা-নড়াইলে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
কুমিল্লা-নড়াইলে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশ জানিয়েছে, চট্টগ্রামগামী একটি মিনি কাভার্ডভ্যান সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে্

ধাক্কায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক আবু সেলিম।

এদিকে, একই উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশে থেকে সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় বাস বা ট্রাক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার।

এছাড়া, নড়াইল-লক্ষ্মীপাশা সড়কের মালিবাগ এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আকাশ গুরুতর আহত হন— তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ