জেলার খবর

বরিশালে ইউপি চেয়ারম্যান দুর্বৃত্তের গুলিতে নিহত

বরিশাল
বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার জল্লাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের কারফা বাজারে তাকে গুলি করে হত্যা করে।

তিনি বলেন, বাজারের একটি দোকানে বসা ছিলেন বিশ্বজিৎ হালদার—হঠাৎ দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়দের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার কারফা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মুখোশ পরা দুর্বৃত্তরা হঠাৎ করে সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। এ সময় চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার ও তার সহযোগী কারফা গ্রামের নীহার হালদার গুলিবদ্ধ হন।

স্থানীয় লোকজন ও স্বজনেরা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা ইউপি চেয়ারম্যানকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের পরিচালক বাকির হোসেন বলেন, রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়, তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

এদিকে, আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নীহার হালদারকে সাড়ে ১০টার দিকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের দাবি, রাজনৈতিক কোন্দলে তাকে হত্যা করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল হতাহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ