জেলার খবর

গরাই নদীর ভাঙনের মুখে বসতবাড়ি-বিস্তীর্ণ ফসলী জমি

গরাই নদীর ভাঙনের মুখে বসতবাড়ি-বিস্তীর্ণ ফসলী জমি
গরাই নদীর ভাঙনের মুখে বসতবাড়ি-বিস্তীর্ণ ফসলী জমি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম গরাই নদীর ভাঙনের মুখে পড়েছে—এরইমধ্যে বিলীন হয়েছে বেশকিছু বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলী জমি।

হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ অনেক বসতি। তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে প্রতিরক্ষা বাঁধেও এ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

ঝিনাইদহ প্রতিনিধি আল আমিন সজলের রিপোর্ট:

অতিবৃষ্টির কারণে গরাই নদীর পানি বেড়ে ভাঙন দেখা দিয়েছে— এতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধলোহরাচন্দ্র ও সাটুরিয়া ইউনিয়নের উলুবাড়িয়া, মাঝদিয়া, বন্দেখালী, কাশিনাথপুর, কৃত্তিনগড় ও বরুলিয়ারচর গ্রাম পড়ছে ভাঙনের কবলে।

তীব্র স্রোতে ভেঙে গেছে নদী প্রতিরক্ষা বাঁধ। এর মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২০টি বসত বাড়ি।

নদী গ্রাস করে নিয়েছে একশো বিঘারও বেশি ফসলী জমি— ঝুঁকির মুখে রয়েছে এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ অন্যান্য স্থাপনা।,

শৈলকূপার ধলোহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, অনেকেই জীবন বাঁচাতে ভিটে-মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্য জায়গায়—এ অবস্থায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।

এর মধ্যেই, বাঁধ নির্মাণের তাগাদা দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহান সুজন।

দ্রুত নদী ভাঙন প্রতিরোধ করা না গেলে এসব এলাকার কয়েকশো বসতবাড়ি নদী গর্ভে হারিয়ে যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ