জেলার খবর

রাজবাড়ীতে পদ্মায় তীব্র ভাঙন

 রাজবাড়ীতে পদ্মায় তীব্র ভাঙন
রাজবাড়ীতে পদ্মায় তীব্র ভাঙন

রাজবাড়ী জেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে— শহর রক্ষা বাধের ৭১০ মিটার এলাকায় ধসে গেছে সিসি ব্লক।

হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ বসতি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী—বাড়িঘর ছেড়ে অনেকে আশ্রয় নিচ্ছেন অন্যত্র।

রাজবাড়ী জেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত একসপ্তাহে ৩০টি পরিবার ভিটেমাটি ও ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়েছে।

এখন ভাঙনের মুখে রয়েছে নদী তীরবর্তী ২ শতাধিক বাড়িঘর, স্কুল, হাটবাজারসহ বহু স্থাপনা।

এছাড়া ২০১২ সালে নির্মাণ কাজ শেষ হওয়া শহর রক্ষা বাধে ৭ দফা ভাঙনে ৭১০ মিটার এলাকার সিসি ব্লক নদীতে ধসে গেছে।

স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে দেখা দিয়েছে এ ভাঙন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহাকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ভাঙন ঠেকাতে স্থানীয়ভাবে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

দ্রুত নদী ভাঙন প্রতিরোধ করা না গেলে এসব এলাকার কয়েকশো বসতবাড়ি নদী গর্ভে হারিয়ে যাবে আশঙ্কা স্থানীয়দের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ