চট্টগ্রামের মিরসরাইয়ে ঠাকুরদিঘী এলাকায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে বেপরোয়া গতিতে থাকা একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশার চালকসহ ৫ জন মারা গেছেন।
এতে আহত হয়েছেন কমপক্ষে ২ জন।
নিহতরা হলেন : অটোরিকশা চালক কামরুল (৪৫), শাহ আলম (৪০), মোশারফ হোসেন (২৬), দিদারুল আলম (৩৫) ও অটোরিকশার এক যাত্রী। আহতরা হলেন: মহিউদ্দিন ও লিটন।
চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সোহেল সরকার বলেন, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঠাকুরদিঘী এলাকায় ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে অটোরিকসা স্ট্যান্ডে ঢুকে পড়ে।
এ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ ৫ জন মারা যান।
দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: