নাব্যতা সংকটে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল।
বেশ কয়েকদিন ধরেই এই রুটে ফেরি চলাচলে অচলাবস্থা চলছিলো --গতকাল বিকেল ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় যা আজও রয়েছে।
লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট ও চ্যানেলে ড্রেজার বসানোর কারণে ফেরি বন্ধ রাখা হয়। এতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
ড্রেজার মেশিন না সরানো পর্যন্ত ফেরি চালু হচ্ছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।
ঘাটের দুইপাশে অবস্থান নেয়া যানবাহনগুলোকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: