জেলার খবর

চট্টগ্রামে ইউএস বাংলার বিমানের জরুরি অবতরণ

চট্টগ্রামে ইউএস বাংলার বিমানের জরুরি অবতরণ
চট্টগ্রামে ইউএস বাংলার বিমানের জরুরি অবতরণ

বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। বিমানটির ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার কথা ছিল।

ইউএস বাংলার মুখপাত্র কামরুল ইসলাম বলেন, ইউএস বাংলার BS141 বিমানটি সকাল ১১টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে 'কিছু টেকনিক্যাল সমস্যা' ধরা পরে। তখন পাইলট বিমানটি ঘুরিয়ে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত নেন।

এ সময় সব যাত্রীকে বিষয়টি অবহিত করা হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয় বলে জানান তিনি।

জানা গেছে, বিমানে ১৬৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১জন শিশু, পাইলট এবং ৭ জন কেবিন ক্রু ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এদিকে, কী ধরণের যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে ।

এর আগে গত ১২ই মার্চ ইউএস-বাংলার নেপালগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন।

ওই ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, ৯ জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ