বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের ভুয়াপুর লিঙ্করোডে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুই জন।
আহতরা হলেন : পাজেরো চালক সঞ্জিত (৩৬) ও যাত্রী বিপ্লব (৩৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, রংপুর থেকে ঢাকাগামী পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় পাজেরো জিপের চালকসহ ৩ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুন্নবী জুয়েলকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: