বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’ দুই জন নিহত ও আহত হয়েছেন ৬ জন।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে।
আইএসপিআরের পক্ষ থেকে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে আহতদের মধ্যে দুজন অফিসার থাকার কথা জানানো হয়েছে।
আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: