সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক যে ব্যবস্থা আছে এর চেয়ে আর উত্তম ব্যবস্থা করা সম্ভবপর নয়—এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রসাশক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের পূর্বে তার শেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলে দল হিসেবেও তাদের অস্তিত্ব থাকবে না—আর এ নিয়ে আওয়ামী লীগও চিন্তিত নয়।
এসময় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যথা সময়ে শেষ করারও তাগিদ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদু ছামাদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: