জেলার খবর

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ, নিহত ২ আহত ২৫

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ
টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে দুই জন মারা গেছেন।

এ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ খান জানান, দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন। মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, আজ সাড়ে ১১টার দিকে বিসিক এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দুই পুরুষ শ্রমিক মারা যান।

এসময় আহত হন আরো ২৫জন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ