দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজালুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িচালক হাফিজ।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে অংশ নিতে নিজস্ব জিপে চড়ে গাইবান্ধার পলাশবাড়ি থেকে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছিলেন আফজালুর রহমান।
সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় আসার পর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় ঘটনাস্থলেই প্রকৌশলী আফজালুর নিহত হয়। আহত হন গাড়ির চালক হাফিজ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: